বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

নানা কর্মসূচীতে কালীগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

নানা কর্মসূচীতে কালীগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ছাত্রদল আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিকাল ৩টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা এবং কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
Scroll to Top