# আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

- Link: https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac/
- Published: 2026-11-26T23:19:08+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**জেলা প্রতিনিধি**

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির বাস্তবায়ন ও দেশের
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন 
করে।

মিছিলটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ধরে পায়রা
চত্বরে পৌঁছে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা সাত দফা দাবির বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা
উন্নতির আহ্বান জানিয়ে স্লোগান দেন।

পায়রা চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা
আঃ আওয়াল বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে। দ্রুত আইনশৃঙ্খলা উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত
করা এবং সাত দফা দাবির বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

**আরও পড়ুন:**

 * [সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডরিনকে](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae/)
 * [আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/)
