ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে চলমান হয়রানি বন্ধ এবং তাঁর বিষয়ে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী আবুল বাশার, জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান ও সদস্যসচিব ইমরান হোসেনসহ শিক্ষক নেতারা।

বক্তারা বলেন, বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ শিক্ষকসমাজে উদ্বেগের সৃষ্টি করেছে। তাঁরা অবিলম্বে এ নোটিশ প্রত্যাহার এবং তাঁর প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন
Azimpur 1
আরো পড়ুন
Jammatamirgopalganj 4cd331.og Image E9cbf8
আরো পড়ুন
E0a69ae0a6bee0a695e0a6b0e0a6bf E0a69be0a6ace0a6bf
আরো পড়ুন
Oliahmed 8135c4.og Image 365e00
আরো পড়ুন
Mamunulhaq Ce80fa.og Image 14478a
আরো পড়ুন
9. Bogura Hsc Publication Of Results Students31102026
আরো পড়ুন
Scroll to Top