শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা নিহত

ঝিনাইদহ শহর প্রতিবেদক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম (বল সাঈদ) ঝিনাইদহ শহরের পাগলাকানাই কাঁঠালবাগান এলাকার ইউসুফ শাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুল ইসলাম রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রাত ১০টার দিকে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা সাঈদ নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
Scroll to Top