কালীগঞ্জে দিনব্যাপী পাট

কালীগঞ্জে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পাট চাষে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০টা থেকে আরম্ভ হয়ে দিনব্যাপী চলা এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

এছাড়াও প্রশিক্ষণে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুল বাকি ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, “বর্তমানে সোনালী আঁশ পাটের গুরুত্ব দিন দিন হ্রাস পাচ্ছে। আধুনিক পদ্ধতিতে পাট চাষ বৃদ্ধি করতে না পারলে এ খাত সংকটে পড়বে। তাই আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি করে জাতীয় গৌরব পুনরুদ্ধার করা প্রয়োজন।” প্রশিক্ষণে পাটের উন্নত জাত, সার ব্যবস্থাপনা, পোকামাকড় দমন এবং পাট পরবর্তী ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top