টাকা ছাড়া ব্যবসা

টাকা ছাড়া ব্যবসা করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট

বিনিয়োগ ছাড়া ব্যবসা শুরু করা অনেকের কাছেই অসম্ভব বলে মনে হলেও বাস্তবে কিন্তু তা সম্ভব। আপনি একটি পয়সা পর্যন্ত বিনিয়োগ না করে আপনার নিজের ব্যবসা শুরু করতে পারেন।
ব্যবসা শুরু করার আগে কতগুলো বিষয় জেনে নিতে হবে। শুরুতে আপনার দরকার হলো চেষ্টা এবং অন্যভাবে ভাবার ক্ষমতা। যে দুটি জিনিস সব ধরনের ব্যবসার জন্য তাৎপর্যপূর্ণ তা হলো বিনিয়োগ এবং একটি ভালো ব্যবসায়িক ধারণা।
আপনি বিনিয়োগ ছাড়া বিজনেস প্রোমোশনাল ডেভেলপার, ফ্রিল্যান্স লেখক, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারেন। তবে যেটাই করুন না কেন, পূর্বপ্রস্তুতি হিসেবে এর আগে আপনাকে কিছু কাজ করতে হবে। টাকা ছাড়া নিজের ব্যবসা শুরু করার আগে যে প্রস্তুতিগুলো নিতে হবে তা নিচে উল্লেখ করা হলো।

Thank you for reading this post, don't forget to subscribe!
বাজার গবেষণা করুন

নিজের ব্যবসা শুরু করার আগে আপনাকে পুঙ্খানুপুঙ্খ বাজার গবেষণা করতে হবে। প্রথমে আপনার প্রতিযোগীদের শনাক্ত করুন। আপনি তাদের পরিষেবা বা পণ্য বিশ্লেষণ করতে পারেন এবং আপনার প্রতিযোগীদের তুলনায় আপনার পণ্য বা পরিষেবাটিকে আরও উদ্ভাবনী এবং কম ব্যয়বহুল করতে পারেন। আপনি আপনার বাজারে ত্রুটি বা বৃদ্ধির সুযোগগুলো আরও ভালোভাবে বুঝতে প্রতিযোগীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পারেন।
ওয়েবসাইট চালু করুন
আপনাকে একটি ওয়েবসাইট চালু করতে হবে। ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে আপনার ব্যবসার অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সম্পর্কে জানাতে পারবেন। ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি অর্থের দরকার হবে না।
নেটওয়ার্ক তৈরি করুন
ব্যবসার জন্য নেটওয়ার্ক তৈরি করা জরুরি। সঠিক ব্যক্তির সঙ্গে সংযোগ করা খুবই গুরুত্বপূর্ণ । কারণ এটি নতুন ব্যবসার জন্য দরকার। আপনাকে শিল্প বিশেষজ্ঞ, সম্ভাব্য বিনিয়োগকারী এবং অন্য উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে হবে। আপনি অনলাইনে নেটওয়ার্ক বা স্থানীয় ইভেন্টে এ ধরনের লোকের সঙ্গে দেখা করতে পারেন।

আরো পড়ুন
Mufti Taqi Usmani A82905.og Image 8d5a97
আরো পড়ুন
9484b950 Cd2b 11f1 Bc2e 018d645d8d21
আরো পড়ুন
Abul Hasnat 2dd252
আরো পড়ুন
Namaz Namaj Prayer Time W0yy4hl
আরো পড়ুন
Castle84635
আরো পড়ুন
Pexels Asadphoto 9470475
আরো পড়ুন
Scroll to Top