মোবাইল নেটওয়ার্ক ব্যবসায় নামছেন ইলন মাস্ক, বুস্ট মোবাইল কেনার পরিকল্পনা

মোবাইল নেটওয়ার্ক ব্যবসায় নামছেন ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

মার্কিন টেলিকম বাজারে সরাসরি প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের অধীনে পূর্ণাঙ্গ মোবাইল নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত টেলিকম প্রতিষ্ঠান বুস্ট মোবাইল অধিগ্রহণ অথবা প্রতিষ্ঠানটির সেলুলার নেটওয়ার্ক দীর্ঘমেয়াদে লিজ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বুস্ট মোবাইলকে কেনা বা তাদের নেটওয়ার্ক ব্যবহারের বিষয়ে স্পেসএক্স আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির প্রায় ৭০ লাখ সক্রিয় গ্রাহক রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটিঅ্যান্ডটি, টি-মোবাইল ও ভেরাইজনের মতো বড় টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারবে স্টারলিংক।

বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক। বুস্ট মোবাইলকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলে মহাকাশের স্যাটেলাইট এবং ভূপৃষ্ঠের মোবাইল নেটওয়ার্ক অবকাঠামোর সমন্বয়ে একটি হাইব্রিড যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ পাবে স্পেসএক্স। এতে গ্রাহকদের কাছে আরও বিস্তৃত পরিসরে মোবাইল সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ইতিমধ্যে ‘ডাইরেক্ট টু সেল’ প্রযুক্তির আওতায় সরাসরি মোবাইল ফোনে সংযোগ দিতে সক্ষম প্রায় ৬৫০টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে স্পেসএক্স। এ প্রযুক্তির মাধ্যমে প্রচলিত মোবাইল টাওয়ারের আওতার বাইরে থাকা এলাকাতেও সাধারণ ফোরজি বা এলটিই স্মার্টফোন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারবে। ফলে দুর্গম ও নেটওয়ার্কবিহীন অঞ্চলের ব্যবহারকারীরাও কথা বলা, বার্তা আদান-প্রদান এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠিত কোনো মোবাইল অপারেটরকে নিজেদের অধীনে আনতে পারলে স্পেসএক্স একসঙ্গে বিপুলসংখ্যক গ্রাহক, বিপণনব্যবস্থা এবং বিক্রয়কেন্দ্রের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে। এর আগে বিভিন্ন দেশে স্থানীয় মোবাইল অপারেটরদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে স্টারলিংকের সরাসরি স্যাটেলাইট সংযোগসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে বুস্ট মোবাইল অধিগ্রহণ বা তাদের নেটওয়ার্ক ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের মোবাইল টেলিযোগাযোগ বাজারে স্টারলিংকের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এর মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট সেবার পাশাপাশি প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যবসায়ও বড় পরিসরে প্রবেশের সুযোগ তৈরি হবে ইলন মাস্কের প্রতিষ্ঠানের।

আরো পড়ুন
Dailyai025
আরো পড়ুন
Y
আরো পড়ুন
Binance Attempting 722504
আরো পড়ুন
Whatsapp Image 2026 10 31 At 3.40.35 Am
আরো পড়ুন
Ai Generated Female Comedian Ajker Patrika 475aeb
আরো পড়ুন
Macbook.apple
আরো পড়ুন
Scroll to Top