# ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ঊষার নেতৃত্বে মেজবা-আশিক

- Link: https://www.jhenedarkagoj.com/%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a6%be/
- Published: 2025-06-18T16:22:44+06:00
- Author: admin2

**সাইফুল ইসলাম ঝিনাইদহ-**
 ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ঊষার নেতৃত্বে মেজবা-আশিক। 
কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি
গঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঊষার কেন্দ্রীয় সভাপতি শিবলী রহমান পাভেল ও সাধারণ সম্পাদক যোবায়ের আল মাহমুদের স্বাক্ষরিত
প্যাডে ১৭ জুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ছাত্র
গাজী মেজবাউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর
রহমান। তারা কেন্দ্রীয় নির্বাহী সংসদে যথাক্রমে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের
দায়িত্বও পালন করছেন।

নবনির্বাচিত সভাপতি মেজবাউর বলেন, কালিগঞ্জের অনেক শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনা করে। তাদের নিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করতে পারাটা সম্মানের বিষয়।

উল্লেখ্য, ঊষা একটি অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষাবৃত্তি, ক্যাম্পেইন, বনায়ন, ক্যারিয়ার
কাউন্সেলিং ও পুনর্মিলনীসহ নানা সামাজিক কর্মসূচি পরিচালনা করে থাকে।
