নারী টোয়েন্টিতে

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড প্রেমা রাওয়াতের

স্পোর্টস ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

নারী স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার প্রেমা রাওয়াত। মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করে নারী টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। ভারতের ঘরোয়া আসর সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করে এই কীর্তি গড়েন তিনি।

ভারতের হয়ে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা প্রেমা উত্তরাখণ্ডের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন। তখন দলের ইনিংসের বাকি ছিল মাত্র ১৭ বল। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও ছয়টি চার।

এর আগে নারী স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল ১৫ বলের। যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন ম্যারি কেলি (২০২২), লরা হ্যারিস (২০২৫ ও ২০২৬) এবং ফাতিমা সানা (২০২৬)। তাঁদের পেছনে ফেলে এবার এককভাবে বিশ্বরেকর্ডের মালিক হলেন প্রেমা।

ইনিংসের ১৮তম ওভারে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন এই ভারতীয় অলরাউন্ডার। প্রথম তিন বলেই তিনটি চার মারেন। পরের ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলেন। এরপর শেষ ওভারের শেষ চার বলে দুটি ছক্কা ও দুটি চার মেরে ১৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন।

প্রেমার ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক রাঘভি বিস্তের অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে উত্তরাখণ্ড।

জবাবে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ডের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৮৯ রানের বড় জয় পায় উত্তরাখণ্ড।

ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন প্রেমা রাওয়াত। চার ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। ফলে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আরো পড়ুন
তাবিত আওয়াল
ক্রিকেট খেলতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি আরাফাতুল, এবার এশিয়া কাপের দলে
David Warner Ff5b80 720x405 1
আরো পড়ুন
Portal 3 6ae61f309369e 15c408.og Image D14ef2
আরো পড়ুন
Kamindu D5bbbf.og Image 2fd760
আরো পড়ুন
মেসির স্মৃতিবিজড়িত মাঠে খেলবে না আর্জেন্টিনা
আরো পড়ুন
Scroll to Top