Raphinha 041126 01

সতীর্থের মৃত্যুতে শোকাহত হাফিনিয়া, বললেন ‘আজ ফুটবল নিয়ে কথা বলার দিন নয়’

স্পোর্টস ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

অ্যাস্টন ভিলার বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাননি ব্রাজিলিয়ান তারকা হাফিনিয়া। মাঠে আঘাত পেয়ে ফুটবলার হেসুস দে মিগেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত বার্সেলোনা অধিনায়ক। তাঁর মতে, এমন দিনে ফুটবল নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই।

মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা। এর আগে প্রতিযোগিতার নিজেদের সর্বশেষ ম্যাচে পিএসজির মাঠে হেরেছিল দলটি। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় জয়ে ফেরার চেয়েও দে মিগেলের মৃত্যুর ঘটনাই বেশি নাড়া দিয়েছে হাফিনিয়াকে।

ম্যাচ শেষে হাফিনিয়া বলেন, ‘হেসুসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই। আমার মনে হয় না, আজ ফুটবল নিয়ে কথা বলার মতো দিন। বিষয়টি খুবই কঠিন। আপনি একটি ম্যাচ খেলতে মাঠে নামলেন, অথচ আপনার সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, বিষয়টি আমার জন্য খুব কঠিন ছিল। সকালে ঘুম থেকে উঠে খবরটি শোনার পর স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাকে বলেছিলাম, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে।’

গত সোমবার মাঠের মাঝখানে বল দখলের লড়াইয়ের সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। এফসি আন্দররার গোলরক্ষক হেসুস ওউনো বল ক্লিয়ার করতে বিপরীত দিক থেকে দৌড়ে এসে প্রতিপক্ষ খেলোয়াড় হেসুস দে মিগেলের বুকে আঘাত করেন। ম্যাচের ৯০ মিনিটের পর যোগ করা সময়ে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় গোলরক্ষক ওউনোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

দে মিগেলের মৃত্যু হাফিনিয়াকে নিজের ও সতীর্থদের নিরাপত্তা নিয়েও ভাবিয়ে তুলেছে। তাঁর মতে, এমন দুর্ঘটনা যেকোনো ফুটবলারের সঙ্গেই ঘটতে পারে।

বার্সেলোনা অধিনায়ক বলেন, ‘শেষ পর্যন্ত সেও আমাদের মতো একজন ফুটবলার, একজন মানুষ। এমন ঘটনা আমাদের যেকোনো একজনের সঙ্গেও ঘটতে পারত। আমার সঙ্গেও হতে পারত, কিংবা আজ মাঠে থাকা যেকোনো খেলোয়াড়ের সঙ্গে।’

দে মিগেলের বয়সও তাঁর কাছাকাছি ছিল উল্লেখ করে হাফিনিয়া বলেন, ‘সে আমারই বয়সী একজন খেলোয়াড় ছিল। জানি না, এ কারণেই ঘটনাটি আমাকে আরও বেশি নাড়া দিয়েছে কি না। তবে এই খবরের কারণে আজ আমার দিনটি মোটেও ভালো কাটেনি।’

তিনি আরও বলেন, এমন মর্মান্তিক ঘটনায় একজন ফুটবলারের মৃত্যু পুরো ফুটবল অঙ্গনের জন্যই গভীর বেদনার। আজ তাঁর কাছে গোল কিংবা জয় নয়, একজন সহকর্মীর জীবন হারানোর ঘটনাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

আরো পড়ুন
যৌন হয়রানি
নারী টোয়েন্টিতে
তাবিত আওয়াল
ক্রিকেট খেলতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি আরাফাতুল, এবার এশিয়া কাপের দলে
David Warner Ff5b80 720x405 1
আরো পড়ুন
Portal 3 6ae61f309369e 15c408.og Image D14ef2
আরো পড়ুন
Scroll to Top