মহেশপুরে স্কুলছাত্রী নিহত

প্রাইভেট কারের ধাক্কায় মহেশপুরে স্কুলছাত্রী নিহত

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ

প্রাইভেট কারের ধাক্কায় মহেশপুরে স্কুলছাত্রী নিহত হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কারের ধাক্কায় সাদিয়া খাতুন (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিক্ষার্থী।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা করছিল। এ সময় মাদক সেবন করে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম। তার চালানো প্রাইভেট কারটি গিয়ে সোজা বিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে এবং খেলা করা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হয় সাদিয়া খাতুনসহ চারজন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সাদিয়াকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানেই সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়। আহত বাকি তিন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

আরো পড়ুন
Whatsapp Image 2026 08 25 At 19.43.35
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
13 May 2025

প্রাইভেট কারের ধাক্কায় মহেশপুরে স্কুলছাত্রী নিহত

www.hostbuybd.com
Scroll to Top